ঢাকাFriday , 22 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় বিআরটিসি বাসে যাত্রীর মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

Link Copied!

বাগেরহাটের মোংলা পিকনিক কর্নার এলাকায় একটি বিআরটিসি বাসের ভেতর থেকে মো. রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

২২ মে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তার পালিত পিতা মো. মিজানুর রহমান এবং মাতা রিজিয়া বেগম।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১ নম্বরের একটি বিআরটিসি বাস মোংলায় পৌঁছানোর পর বাসের পেছনের সিটে রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি বাস কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, সকালে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ পুলিশ ও সাধারণ মানুষের ভিড় দেখে তারা সেখানে যান। পরে জানতে পারেন বাসের ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি