ঢাকাThursday , 14 May 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কুমিল্লায় জুলাই সনদ বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

Link Copied!

কুমিল্লা সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকায় যুবদলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

এ সময় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক আনোয়ার ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক আনোয়ার বলেন, তাদের নেতা তারেক রহমান সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করেন এবং তিনি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, কিছু দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে।


তিনি আরও বলেন, উচ্চকক্ষ গঠন নিয়ে কিছু দল জনগণের বিপরীতে অবস্থান নিচ্ছে বলে তারা মনে করেন। তাদের মতে, সংসদ সদস্যের অনুপাতে উচ্চকক্ষ গঠন হওয়া উচিত। তিনি সংরক্ষিত নারী আসন নিয়েও ভিন্ন মত প্রকাশ করেন।

আনোয়ারুল হক আরও দাবি করেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে তাদের পক্ষ থেকে প্রস্তাব থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

এদিকে একই দিনে সকালে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি