সোনাগাজী প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড সফরপুর ছলিম উদ্দিন মুন্সী বাড়ীর (জামাল মেস্তরী বাড়ী) হেদায়েত উল্লাহর মেয়ের বিবাহ অনুষ্ঠান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ সেনা বাহিনীর সোনাগাজীতে দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করা হয়।
পরে দুই পক্ষের মুচলেখা নিয়ে সল্প পরিসরে বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।