স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে পাঠানো হয়েছে।
২২ই এপ্রিল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ওই পদে যোগ দেন। প্রায় এক বছর পর তাঁকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।
এবার তিনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে যোগ দিতে যাচ্ছেন এবং এ পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব নেবেন।
নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সচিব থেকে জেলা প্রশাসক পর্যন্ত জনপ্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হচ্ছে।
এর আগে গত ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এক মাসে তিন ধাপে ২০টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।