ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জরুরি বিভাগে হাতাহাতি – চিকিৎসকরা সেবা বন্ধ রাখলেন

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

#New_Classic_Event_Management

এতে দুই পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে আহত চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ রেখেছেন।

ঘটনা ঘটে বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে। চিকিৎসকরা জানান, বিকেলে একজন ঢাবি শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসে।


তার জন্য প্রেসক্রিপশন লেখা হলেও সরকারি ঔষধের অভাবে তাকে বাইরে থেকে ঔষধ আনার নির্দেশ দেওয়া হয়।

কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে দায়িত্বে থাকা চিকিৎসকের সঙ্গে অসভ্য আচরণ শুরু করেন।

তারা ঔষধ নিয়ে অভিযোগ তুলতে থাকেন এবং আচরণ খারাপ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। উত্তেজনা কয়েক দফা বাড়তে থাকে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি