ঢাকাWednesday , 8 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবন দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের জোরালো অভিযান

Link Copied!

সুন্দরবনের দস্যুতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করছে।

#New_Classic_Event_Management

বুধবার (৮ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বিগত দেড় বছরে চলমান অভিযানে কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্য আটক করা হয়েছে।

অভিযানগুলোতে জব্দ হয়েছে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি। দস্যুদের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৭৮ জন জেলে এবং ৩ জন পর্যটক।


সুন্দরবনের দস্যুমুক্তকরণে কোস্ট গার্ড ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত রাখবে। লেফটেন্যান্ট কমান্ডার সুজন বলেন, কোস্ট গার্ড সুন্দরবনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং নদী ও খাল এলাকায় নজরদারি বাড়াচ্ছে।

এছাড়া ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানাও শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

সুন্দরবনকে নিরাপদ রাখার জন্য কোস্ট গার্ডের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি