ঢাকাTuesday , 7 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

Link Copied!

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও করা হয়েছে।

#New_Classic_Event_Management

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।

নোটিশে বলা হয়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা জরুরি। এ অভিযোগের প্রেক্ষিতে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।


এদিকে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে বহু শিশু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বিপুলসংখ্যক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিয়ে সোমবার জাতীয় সংসদে প্রশ্ন তোলেন সংসদ সদস্য আখতার হোসেন। তিনি হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে ৩ মে থেকে দেশের বাকি সিটি করপোরেশন ও জেলাগুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সূত্র: যমুনা টিভি

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি