ঢাকাThursday , 2 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দীর্ঘ লাইনে ভ্যানে মোটরসাইকেল – তেলের জন্য অভিনব উদ্যোগ

Link Copied!

মুন্সীগঞ্জে তেল সংকটে এক যুবক তার মোটরসাইকেল ভ্যানে করে ফিলিং স্টেশনে এনে তেল নেওয়ার বিরল দৃশ্য সৃষ্টি করেছেন। বুধবার (১ এপ্রিল) বিকেলে টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার মেসার্স কে আলী ফিলিং স্টেশনে এই ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে। দীর্ঘ লাইনের মধ্যে যুবকটি তার মোটরসাইকেল ভ্যানে করে এনে লাইনে দাঁড়ান, যা উপস্থিত সবার নজর কাড়ে।

#New_Classic_Event_Management

পাম্পে প্রায় শতাধিক মোটরসাইকেল তেলের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিল। তবে দুর্ভাগ্যবশত ওই সময় তেল শেষ হয়ে গেলে মোটরসাইকেলের মালিক ইমরান হোসেন বিপাকে পড়েন। পরে টংগিবাড়ী থানা পুলিশের এএসআই শফিকুল ইসলামের সহায়তায় পাম্প কর্তৃপক্ষের মাধ্যমে ২০০ টাকার তেল বিশেষভাবে জোগাড় করা হয়।

ইমরান হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা। তিনি জানান, জরুরি কাজে কালিবাড়ি এলাকায় গেলে পথে তার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। স্থানীয়ভাবে তেল না পেয়ে প্রায় ১০ কিলোমিটার দূরের ফিলিং স্টেশনে ভ্যানে করে মোটরসাইকেল নিয়ে আসেন।


এএসআই শফিকুল ইসলাম বলেন, “যুবকটি পাম্পে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তেল শেষ হয়ে যায়। তবে পরিস্থিতি বিবেচনায় কিছু তেল জোগাড় করে তাকে সহায়তা করা হয়েছে।”

পাম্প কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ তেল সরবরাহ বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে অকটেন সরবরাহ শুরু হয়। এরপর থেকে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়ে গেছে। পুলিশ মোতায়েন থাকলেও তেল নেওয়ার লাইনে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল।

মেসার্স কে আলী ফিলিং স্টেশনের মালিক শহিদুল ইসলাম বলেন, “এক সপ্তাহ পর তেল পেয়ে বিক্রি শুরু করি, কিন্তু চাহিদা এত বেশি যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সরকারিভাবে তেলের সংকট নেই বলা হলেও আমরা পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না, যা পরিস্থিতি আরও জটিল করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি