ঢাকাWednesday , 1 April 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংবিধান সংশোধনে “সবাইকে সঙ্গে চাই” – চিফ হুইপ

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ সংবিধান সংশোধনের উদ্দেশ্যে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

#New_Classic_Event_Management

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনের জন্য অচিরেই একটি কমিটি গঠন করা হবে, যাতে সবার অংশগ্রহণ থাকবে। কমিটির সদস্য সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে এতে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা থাকবেন।


তিনি আরও বলেন, “সংসদকে কার্যকর করতে চাই। আমাদের সব পদক্ষেপের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। বিরোধী দলকে আমরা এই কমিটিতে চাই এবং আশা করি তারা অংশগ্রহণ করবেন।”

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং এতে বিরোধী পক্ষকেও সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি