ঢাকাTuesday , 31 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজনৈতিক অঙ্গন থেকে জেলা প্রশাসনে ইয়াসিন ফেরদৌস মুরাদ

Link Copied!

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

#New_Classic_Event_Management

ইয়াছিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের পুত্র।

জানা গেছে, ইয়াছিন ফেরদৌস মুরাদ দীর্ঘদিন ধরে ঢাকা জেলার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবন্দীও হয়েছেন।


বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি