ঢাকাSaturday , 21 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ধর্মীয় আবহে মুখর – কারবালায় ঈদের নামাজে ঐক্যের বার্তা

Link Copied!

ইরাকের পবিত্র শহর কারবালায় ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হাজারো শিয়া মুসল্লি একত্রিত হয়েছেন। রমজান শেষে এই ধর্মীয় উৎসব উপলক্ষে নামাজে বড় ধরনের জনসমাগম দেখা যায়।

#New_Classic_Event_Management

শনিবার (২১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ঈদের খুতবায় কারবালার শীর্ষ ধর্মীয় নেতা শেখ আহমদ আল-সাফি ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বাইন আল-হারামাইন স্কয়ারে হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করছেন। এই স্থানটি ইমাম হোসেন (আ.) ও হযরত আবুল ফজল আল-আব্বাসের (আ.) মাজারের মাঝখানে অবস্থিত।


শিয়া মুসলমানদের কাছে কারবালা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি