ঢাকাWednesday , 18 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলার ঈদ বাজারে মানুষের ভিড় – ছুটছে উৎসবের আনন্দে

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বাগেরহাটের মোংলায় নেমেছে উৎসবের রঙিন আবহ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেট, বিপনি বিতান ও ফুটপাতজুড়ে মানুষের ঢল, যেন আনন্দ খুঁজে নিতে সবাই ছুটে এসেছেন এক জায়গায়। নতুন পোশাক, জুতা, প্রসাধনী এবং প্রিয়জনের জন্য ছোট ছোট উপহার কিনতে ব্যস্ত বাবা-মা, ভাই-বোন ও শিশুদের উচ্ছ্বসিত হাসিতে মুখর হয়ে উঠেছে পুরো শহর।

#New_Classic_Event_Management

১৮ মার্চ মঙ্গলবার উপজেলার বাজার ঘুরে দেখা যায়, দেশীয় পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। টেইলার্সদেরও দম ফেলার ফুরসত নেই। ঈদের আগে অর্ডার বুঝিয়ে দিতে দিন-রাত কাজ করছেন কারিগররা। অনেক ক্রেতাই জানিয়েছেন, সারা বছরের কষ্ট ভুলে শুধু পরিবারের মুখে হাসি দেখতেই কেনাকাটা করছেন। এক থেকে তিন হাজার টাকার মধ্যে নতুন জামা, পাঞ্জাবি বা শাড়ি কিনে খুশি মানুষজন।

শহরের শাহাদাৎ মোড় থেকে শাপলা চত্ত্বর মোড় পর্যন্ত রঙিন আলোকসজ্জা আর মানুষের কোলাহলে যেন আগাম ঈদ নেমে এসেছে। ছোট্ট শিশুদের চোখে নতুন জামার স্বপ্ন, আর বড়দের মুখে তৃপ্তির হাসি—সব মিলিয়ে এক অন্যরকম আবেগ ছড়িয়ে পড়েছে চারদিকে।


নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারছেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, চাঁদরাত পর্যন্ত মোংলা ঈদ বাজার প্রাণচঞ্চল থাকবে এবং আনন্দ ভাগাভাগি করেই সবাই উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি