ঢাকাSaturday , 26 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনের অভিযানে ১৭ জনকে জরিমানা

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ)ঢাকার দোহারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোট।
সংক্রমণ রোগ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১৭ জন কে মোট দুই হাজার নয়শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।

#New_Classic_Event_Management

২৬জুন (শনিবার) বিকেলে উপজেলার দোহার বাজার ও মেঘুলা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘গত এক সপ্তাহে দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দোহার উপজেলায় সাত দিনের বিধিনিষেধ চলছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি