ঢাকাThursday , 12 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল মাদকসহ আটক পনেরো

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ মার্চ ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া অভিযানের সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং চুরির মামলার সঙ্গে জড়িত আরও ২ জনকে আটক করা হয়। এতে মোট ১৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, সমাজকে মাদকমুক্ত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি