ঢাকাMonday , 9 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে মানবিক উদ্যোগ – ছাত্র সংগঠন বিতরণ করছে উপহার

Link Copied!

নবাবগঞ্জ প্রতি বছরের ন্যায় এবারও ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন সমাজের মানবিক মানুষের সহযোগিতায় দরিদ্র জনগোষ্ঠীর হাতে “রমজান ও ঈদ উপহার” পৌঁছে দিতে প্রস্তুত।

#New_Classic_Event_Management

৯ই মার্চ মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ইছামতিয়ান ভাইয়েরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনটি আশা করছে, এই উদ্যোগ সমাজের দরিদ্র ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে।

সংগঠনটির একজন সক্রিয় সদস্য বলেন, “আজকের রমজান ও ঈদ উপহারগুলো গুছাতে যারা সহযোগিতা করেছেন, তারা ইছামতিকে সামনে এগিয়ে চলতে সহায়তা করেছেন। যেসব মানুষ তাদের স্থান থেকে সহযোগীতার হাত প্রসারিত করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”


ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের এই উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে তরুণদের উদ্যোগ ও মানুষের সহমর্মিতা একত্রিত হয়ে দরিদ্রদের সাহায্যের হাত বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি