নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন মাদক কারবারি এবং ২ জন অন্যান্য অপরাধে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৮ মার্চ ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এলাকায় মাদক ও অপরাধ দমনে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ১২ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।