ঢাকাWednesday , 4 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রায়গঞ্জে প্রাথমিকভাবে আত্মহত্যা – থানায় অপমৃত্যুর মামলা

Link Copied!

সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বন্দিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাপশ মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।

#New_Classic_Event_Management

পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপশ শয়নকক্ষে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন।

পরিবারের চিৎকারে আশপাশের সদস্যরা ছুটে এসে তাকে নামানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।


রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি