পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে। প্রথম দিন ১৩ মার্চ যাত্রার টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে ধারাবাহিকভাবে টিকিট বিক্রির তারিখগুলো এমন
১৪ মার্চের টিকিট: ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট: ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট: ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট: ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট: ৮ মার্চ, ১৯ মার্চের টিকিট: ৯ মার্চ
ঈদযাত্রার জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের সুবিধার্থে, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।