ঢাকাMonday , 2 March 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গুজব ছড়ালেও জীবিত আহমাদিনেজাদ – ঘনিষ্ঠ সূত্রের নিশ্চিতকরণ

Link Copied!

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। তার ঘনিষ্ঠ এক সহযোগী বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি-কে রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

#New_Classic_Event_Management

২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানজুড়ে হঠাৎ বড় ধরনের হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে খবর ছড়িয়েছিল যে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে তার এক উপদেষ্টা জানিয়েছেন, তিনি এখনো জীবিত আছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং সবকিছু স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, গতকাল আহমাদিনেজাদের নিরাপত্তার কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হন। তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর সদস্য ছিলেন।

উপদেষ্টা বলেন, আহমাদিনেজাদের বাসভবন হামলার শিকার হওয়া ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে। সেটি হামলার লক্ষ্য ছিল না এবং সম্পূর্ণ অক্ষত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি