ঢাকাSaturday , 28 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স – এমপি আজহারুল ইসলাম

Link Copied!

মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান–এর সুস্পষ্ট নির্দেশনা ও দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন–এর ০২ নং ওয়ার্ড থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদক নির্মূলে আপোষহীন অবস্থান ঘোষণা করেছেন ইকবাল হোসেন (ভেন্ডার)।

#New_Classic_Event_Management

২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সমাজকে অপরাধমুক্ত রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পারে দৃশ্যমান পরিবর্তন আনতে।

ইকবাল হোসেন (ভেন্ডার)—সাবেক সদস্য, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি; সাবেক যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল; এবং বর্তমান সভাপতি, ২ নং ওয়ার্ড যুবদল—ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে আমরা কোনো আপোষ করবো না, ইনশা আল্লাহ।”


তিনি আরও বলেন, ০২ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।

ওয়ার্ডবাসীর প্রত্যাশা—এই উদ্যোগের মাধ্যমে ০২ নং ওয়ার্ডে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি