ঢাকাFriday , 27 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নূরার গ্রেপ্তারের জন্য সময়সীমা দিলেন এমপি হাসনাত

ডেস্ক রিপোর্ট
February 27, 2026 3:30 pm
Link Copied!

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় স্থানীয় বিএনপির নেতাকেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই ব্যক্তি হলেন মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এমপি হাসনাত জানান, প্রায় ১৫ দিন আগে নরসিংদীর মাধবদীতে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে বিচার চাইলেও ধর্ষকদের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি নেতা ও মেম্বার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।


পোস্টের শেষে তিনি বলেন, ‘এতে চাপে পড়ে বুধবার বিকেলে মেয়েকে খালার কাছে পাঠাতে যাচ্ছিলেন বাবা, তখন নূরা মেয়েটিকে তুলে নেয়। বৃহস্পতিবার সরিষাক্ষেতে মেয়েটির লাশ পাওয়া গেছে। পুলিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। এছাড়া আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদেরও ধরা জরুরি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ-অপহরণ-খুনের মতো জঘণ্য অপরাধ কবে থামবে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি