ঢাকাFriday , 27 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণভোটের ফলাফলে বড় সংশোধন নতুন গেজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট
February 27, 2026 12:57 am
Link Copied!

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উদ্দেশ্যে হওয়া গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন হিসাব অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’—দুই ধরনের ভোটই কমেছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধিত ফল প্রকাশ করা হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাবে জনগণের মতামত যাচাই করতে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। এর ফল ১৩ ফেব্রুয়ারি প্রথম গেজেটে প্রকাশিত হয়েছিল।


আগের ঘোষিত ফল

প্রথম গেজেট অনুযায়ী:

  • ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮২ লাখ ৬৬০
  • ‘না’ ভোট: ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬
  • মোট প্রদত্ত ভোট (‘হ্যাঁ’ + ‘না’): ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩
  • বাতিল ভোট: ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭
  • মোট বৈধ ভোট: ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬

সংশোধিত ফল

নতুন গেজেট অনুযায়ী:

  • ‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০
  • ‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১
  • মোট প্রদত্ত ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭
  • বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬
  • মোট বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১

পার্থক্য

সংশোধিত হিসাব অনুযায়ী—

  • ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি
  • ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি
  • মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি
  • বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি

তবে এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ গেজেটে উল্লেখ করা হয়নি। কমিশন শুধু জানিয়েছে, আদেশক্রমে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসমর্থন চূড়ান্ত করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি