পারিবারিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে জমা দেন।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সময় ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ছাত্রজনতার অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও দুই বছরের জন্য চুক্তিতে তার নিয়োগ স্থায়ী করা হয়েছিল।
এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।