ঢাকাMonday , 23 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন নেতৃত্ব অসমাপ্ত মামলাগুলো এগিয়ে নেওয়ার নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
February 23, 2026 12:53 pm
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি সাংবাদিকদের এ প্রত্যাশার কথা জানান।

#New_Classic_Event_Management

এর আগে সরকার বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম-এর নিয়োগ বাতিল করে দেন। তার স্থলাভিষিক্ত হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম-কে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি