নারায়ণগঞ্জ–এর বন্দরের মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতি দল নেতাসহ ৬ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে মামলা করেন।
মামলার আসামিরা হলেন: এস এম মোমেন (মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক)
মো. শফিউল্লাহ (৪০), এস এম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), দ্বিপ হোসেন (২৮), আরাফাত (১৮), সুজন (১৯)
বাদী মিতু আক্তার অভিযোগ করেছেন, বিবাদীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সেজে এলাকায় নিরীহ মানুষদের ভয় দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি তাদের ধারাবাহিকতায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং না দিলে হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন দাবি করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানিয়েছেন, চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।