ঢাকাSunday , 22 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে বিকাশ এজেন্ট কর্মীর টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট
February 22, 2026 5:55 pm
Link Copied!

নারায়ণগঞ্জ–এর বন্দরে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

ছিনতাইয়ের শিকার রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

রনির ভাষ্য, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার সময় লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ডে পৌঁছালে দুজন ব্যক্তি তার পথ আটকে দাঁড়ায়। তাদের একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা নিয়ে নেয় তারা। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।


এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি