সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক দায়িত্ববোধের পরিবেশে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমাজসেবী ইকবাল হোসেন (ভেন্ডার)।
২০ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও আজহারুল ইসলাম মান্নানের সভা কক্ষে সাক্ষাৎকালে এলাকার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আলোচনা হয়।
আন্তরিক পরিবেশে আলোচনায় মানুষের প্রত্যাশা, এলাকার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উঠে আসে।
ইকবাল হোসেন (ভেন্ডার) বলেন, মাননীয় এমপির নেতৃত্বে নারায়ণগঞ্জ–৩ আসন উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ এলাকা গড়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় এমপি আজহারুল ইসলাম মান্নান এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।
সৌজন্য সাক্ষাৎটি শুধু আনুষ্ঠানিক ছিল না; বরং পারস্পরিক শ্রদ্ধা ও এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয়ের প্রকাশ ছিল। উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে এ মতবিনিময় সভা আশাবাদ তৈরি করে।
জনগণের প্রত্যাশা, এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ–৩ আসন উন্নয়ন, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।