সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও অ-স্বচ্ছল পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের দায়িত্বে ছিলেন বেলকুচি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন এবং সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ।
উক্ত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে তাদের সহায়তা এবং মানবিক সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।