২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবাবগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
২১শে ফেব্রুয়ারী শনিবার প্রথম প্রহরে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতৃবৃন্দ সহ নবাবগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নবাবগঞ্জ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিংকন আহমেদ লোটাছ, ঢাকা জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ইমরান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সম্মানিত সদস্য রোমান খান, নবাবগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক রহমত উল্লাহ আহমেদ শাকিল সহ যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন এবং মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। তারা মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান নিয়ে আলোকপাত করেন এবং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ভাষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ দিনটি পৃথিবীজুড়ে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়, যা ভাষা ও সংস্কৃতির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করে।
এ দিনটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করতে নবাবগঞ্জের শহীদ মিনারে ব্যাপক উপস্থিতি ছিলো।