ঢাকাTuesday , 17 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের আগে শপথ স্থগিত রাখলো বিএনপি

ডেস্ক রিপোর্ট
February 17, 2026 7:04 pm
Link Copied!

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন না, তবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা তা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তারা সংবিধান সংস্কার পরিষদের শপথও গ্রহণ করেন। দুই শপথই পাঠ করান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

#New_Classic_Event_Management

শপথবাক্য অনুযায়ী বলা হয়:

“আমি (সদস্যগণের নিজ নাম) সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।”

মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল।


সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নবনির্বাচিতরা সংসদের শপথকক্ষে উপস্থিত ছিলেন। সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করছেন না। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং শপথ নেওয়ার প্রক্রিয়াও সংবিধানে নির্ধারণ করতে হবে।

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিএনপির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি