ঢাকাSunday , 8 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে জামায়াতে ইসলামের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Link Copied!

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

‎শনিবার (৭ জানুয়ারি) বেলা ৩ ঘটিকার সময় চালা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জনসভা টি অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর জনাব আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত  দাঁড়িপাল্লা প্রতীকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি  এনায়েতপুর ও চৌহালি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম।


‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নেতা মাওলানা ইব্রাহিম রনি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাহিন সরকার।

‎প্রধান বক্তা  আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি বেলকুচি ও চৌহালির ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানের কাপড় উৎপাদনের ব্যবস্থা করবেন। তাঁত শিল্পকে ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্পকে লাভ জনক বানিজ্য করে তুলবেন।

‎তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, উন্নত বীজ ও সার নিশ্চিত করা হবে। পাশাপাশি নদী- ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বেলকুচি এলাকায় গ্যাস সংযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
‎তিনি জনগণের উদ্দেশে বলেন, বেলকুচি ও চৌহালীকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর মঞ্জুর কাদের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে ইসলামিক ও নির্বাচনী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীতিকার ও সুরকার ওবায়দুল্লাহ তারেক এবং অ্যাডভোকেট রোকনুজ্জামান।

‎সভায় বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি