ঢাকাFriday , 6 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্য সচিবসহ একাধিক নেতাকর্মী

Link Copied!

ঢাকার রাজধানীতে ইনকিলাব মঞ্চে চলমান আন্দোলন কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ৬ই ফেব্রুয়ারি এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হঠাৎ করে হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহল বলছে, ন্যায্য বিচার ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর এ ধরনের নির্মম হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করেন, এ হামলা রাষ্ট্রযন্ত্রের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।


বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেন।

ঘটনার পর উক্ত শাহাবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি