ঢাকাSunday , 1 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দ্বিমুখী ভূমিকার রাজনীতি মেনে নেওয়া হবে না আজহারুল ইসলাম মান্নান

Link Copied!

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়াদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ–৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এ বিষয়ে তিনি দলীয় হাই কমান্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

#New_Classic_Event_Management

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের আমজাদ মার্কেট এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু ব্যক্তি প্রকাশ্যে ধানের শীষের পক্ষে থাকলেও গোপনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছেন—এমন অভিযোগ ইতোমধ্যে দলের বিভিন্ন পর্যায়ে এসেছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় আদর্শ ও নেতৃত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।


তিনি আরও জানান, যারা দ্বিমুখী ভূমিকা পালন করছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সময় থাকতে নিজেদের অবস্থান সংশোধন না করলে দলের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যারা দলের সঙ্গে বেঈমানি করে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হতে পারে না। ইতিহাস তাদের ক্ষমা করবে না।

মান্নান বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করা সময়ের দাবি। ধানের শীষের বিজয় মানেই নিপীড়িত মানুষের অধিকার পুনরুদ্ধার। গত ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, দলিল লেখক ও আমিন মো. ইকবাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

এছাড়াও মো. জাহাঙ্গীর হোসেন, মো. মামুন, মো. রাজা মিয়া, মো. গোলজার হোসেন, ওমর ফারুক, মো. মাহফুজ রহমান, মো. ইব্রাহিম হোসেন, মো. রাব্বি, মো. জিমি, মো. সোহানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দেশকে অনিশ্চয়তা থেকে বের করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে জনগণের আস্থা এখন ধানের শীষ প্রতীকের দিকেই রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি