ঢাকাMonday , 19 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যদের জন্য বডি ক্যামেরা প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে জেলার ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করবেন।

#New_Classic_Event_Management

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলার সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এরপর সকাল ১০টায় পুলিশ লাইনের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ইউনিট ইনচার্জরা ফোর্সের সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় উপস্থাপন করেন। পুলিশ সুপার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


দুপুর ১২টায় ডিসেম্বর/২০২৫ মাসের মামলার অগ্রগতি নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি উপস্থাপন করেন।

পুলিশ সুপার বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, বডি অন ক্যামেরা ব্যবহার সম্পর্কে পুলিশ সদস্যদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি