ঢাকাWednesday , 14 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্যালটের ভাঁজে ধানের শীষ – ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

ডেস্ক রিপোর্ট
January 14, 2026 11:45 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়েছে—এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

#New_Classic_Event_Management

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার ছাপানোর সময় সরকারিভাবে প্রকাশিত গেজেটের নির্ধারিত ক্রম অনুযায়ী প্রতীকগুলো সাজানো হয়েছে।

ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়ার বিষয়ে তিনি জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত বিষয় হতে পারে। তবে ব্যালট ছাপানোর সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের কাছ থেকে বিস্তারিত না জেনে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


তিনি আরও বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায়—সরকারি গেজেটে যেভাবে প্রতীকের ক্রম নির্ধারণ করা ছিল, সেই অনুযায়ীই ব্যালট তৈরি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীক ব্যালটের মাঝামাঝি স্থানে রাখা হয়েছে, ফলে ব্যালট ভাঁজ করলে প্রতীকটি সহজে চোখে পড়ে না। তিনি এখনো বিতরণ না হওয়া ব্যালটগুলো সংশোধনের দাবি জানান।

ব্যালট নতুন করে ছাপানো হবে কি না—এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাবে না। কমিশনের সভায় আলোচনা করে পরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি