ঢাকাWednesday , 14 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন কমিশন শুনানিতে ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
January 14, 2026 10:15 am
Link Copied!

চতুর্থ দিনের শুনানিতে নির্বাচন কমিশন ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। ১৩ই জানুয়ারি মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি হয়।

#New_Classic_Event_Management

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, চতুর্থ দিনে মোট ৭০টি আপিলের শুনানি হয়। এর মধ্যে ৫৩টি আবেদন গ্রহণ করা হয়েছে এবং ১৭টি আবেদন বাতিল করা হয়েছে।


শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, মঙ্গলবার ৭০টি আপিলের শুনানি শেষে ৫৩টি মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে।

রিটার্নিং অফিসারদের মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত তা চলে।

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৭২৩টি মনোনয়ন বাতিল করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি