ঢাকাWednesday , 14 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিজয় দিবসে ব্যতিক্রমী কীর্তি স্কাইডাইভিংয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
January 14, 2026 12:47 am
Link Copied!

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে একসঙ্গে সর্বাধিক স্কাইডাইভিং করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–কে এ রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় আয়োজিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশ।


এই ব্যতিক্রমী অভিযানে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত ও দক্ষ স্কাইডাইভাররা। তাঁদের মধ্যে আশিক চৌধুরী (বিডা)–সহ একদল প্যারাট্রুপার ছিলেন। পুরো কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

“Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” শিরোনামে এ রেকর্ড অর্জনের মাধ্যমে টিম বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি পায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ড ব্যবস্থাপনা দল জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশজুড়ে স্কাইডাইভারদের একত্র করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়, বরং এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বের মুহূর্ত ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি