ঢাকাTuesday , 30 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিল অপরিবর্তিত থাকবে – ইসি মাছউদ

ডেস্ক রিপোর্ট
December 30, 2025 11:59 pm
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

#New_Classic_Event_Management

৩০ই ডিসেম্বর মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই খালেদা জিয়া মারা গেছেন। তাই তার মৃত্যু নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।


তিনি আরও বলেন, খালেদা জিয়া যেসব আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে তার দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। ফলে এই বিষয়টি স্বাভাবিকভাবেই সমাধান হয়ে যাবে।

এ কারণে খালেদা জিয়ার মনোনয়ন দেওয়া আসনগুলোতে নতুন করে নির্বাচনী তফসিল পরিবর্তনের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেন এরপর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রী মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি