ঢাকাMonday , 29 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জোটের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাসেল আহমেদ

Link Copied!

ঢাকা-০১ (দোহার–নবাবগঞ্জ) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা রাসেল আহমেদ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

#New_Classic_Event_Management

ফেসবুক পোস্টে রাসেল আহমেদ বলেন, তিনি দোহার–নবাবগঞ্জবাসীর নেতা নয়, বরং সেবক হিসেবে কাজ করে যেতে চান। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে কাজ করেছেন এবং জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, পূর্ণাঙ্গ সংস্কার, অপরাধীদের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ১০ দল ও এনসিপির সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবেই তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


তবে নির্বাচনে না দাঁড়ালেও দোহার–নবাবগঞ্জবাসীর সঙ্গে সংঘটিত অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন এবং জনগণের পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।

এদিকে জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলামকে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। একই সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, গণ অধিকার পরিষদের প্রার্থী আ. জব্বারসহ অন্যান্য প্রার্থীদের প্রতিও শুভকামনা জানান।

তিনি আশা প্রকাশ করেন, দোহার–নবাবগঞ্জে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটাররা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি