ঢাকাSunday , 28 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক – নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

ডেস্ক রিপোর্ট
December 28, 2025 1:41 am
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

#New_Classic_Event_Management

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক শিক্ষককে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পুলিশ গ্রেপ্তার করে আদালতে তোলে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকার আছে। দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র এবং মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। বিএনপির মতে, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যার মাধ্যমে মানুষ ভয় ছাড়াই নিজের চিন্তা ও মতামত জানাতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। তাই তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি