ঢাকাWednesday , 9 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙ্গে ঔষধ কোম্পানির গাড়ি নিচে পড়ে আহত চার জন

Link Copied!

মাকসুমুল মুকিম, মুন্সিগঞ্জ সদর উপজেলায় ট্রান্সকম ঔষধ কোম্পানির একটি গাড়ি মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

এরা হলো ঔষধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন(৩২), গাড়ির হেলপার বাচ্চু(৩২), চালক রাসেল মুন্সি(৩০), পথচারী মামুন(৩২)।
মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর(প্রশাসন) মোঃ বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সেতুতে অবস্থানকালে ওভারট্রেক করতে গিয়ে উল্টোপথে যেয়ে মুন্সিগঞ্জগামী ঔষধ কোম্পানির কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে। এরপর যাত্রীদেরকে বাঁচাতে বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় কাভার্ডভ্যান। যা সেতুতে উঠবার সিঁড়ি ও একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে আটকে আছে। এ ঘটনায় ঔষধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার ও পথচারী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কে কেন্দ্র করে সকাল হতে উৎসুক জনতা ভিড় করছেন সেতু এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি