ঢাকাFriday , 19 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহিদ শরীফ উসমান হাদী হত্যার বিচার দাবিতে মোংলায় বিক্ষোভ

Link Copied!

​ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বীর শহিদ শরীফ উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচার   দাবিতে  বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)।

#New_Classic_Event_Management

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা পৌর সভার সামসে থেকে একটি বিশাল বিক্ষোভ ও মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় ২০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে রাখে। এর ফলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে মানবিক বিবেচনা ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবু হাছান বাগেরহাট জেলা প্রতিনিধি (এনসিপি), মাজেদুল মৃধা মোংলা প্রধান সমন্বয়কারী। ​বক্তারা বলেন, “শহিদ শরীফ উসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, তাদের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময়(এনসিপির)নেতা কর্মীরা আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন উত্তাল স্লোগান দিতে দেখা যায়।


আন্দোলন চলাকালীন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ ও মশাল মিছিল কারীরা তাদের কর্মসূচি শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি