ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ মানা হবে না – পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
December 18, 2025 12:45 am
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের দেওয়া উপদেশকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে। এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের কাছ থেকে উপদেশ নেওয়ার প্রয়োজন নেই।

#New_Classic_Event_Management

বুধবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন তিনি সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে উসকানিমূলক কথা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে অবস্থান করে অস্থিরতা তৈরির চেষ্টা হলে বাংলাদেশ অবশ্যই আপত্তি জানাবে। সে কারণেই শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হচ্ছে। তবে ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না এবং তার বক্তব্যও বন্ধ করছে না।

পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, এসবের পাশাপাশি ভারত এখন বাংলাদেশকে নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে—এ বিষয়ে প্রতিবেশী দেশের পরামর্শ গ্রহণযোগ্য নয়। এই সরকার খুব ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছরে দেখা যায়নি। অথচ ওই সময়ের বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে ভারত কোনো আপত্তি করেনি।

তিনি বলেন, এখন যখন বাংলাদেশ একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন ভারতের এমন উপদেশ অগ্রহণযোগ্য।

ভারতের সেভেন সিস্টারস নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনোভাবেই সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না। কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় দেওয়া হবে না।

মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারত প্রায়ই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে, যা গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি