ঢাকাFriday , 12 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গীতা রায়ের মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের মার্শালডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে সঙ্গিতা রায় (১৩)—এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী—সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। তিনি লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

#New_Classic_Event_Management

পরিবার সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোররাত প্রায় ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর সাপে কামড় দেয় সঙ্গিতাকে। মাথার উপরের অংশে কামড় থাকায় প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেননি। পরে বিভিন্ন উপসর্গ দেখা দিলে তারা ধারণা করেন এটি সাপের কামড়।

সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে না গিয়ে পরিবার স্থানীয় এক ওঝার কাছে প্রায় ৫ ঘণ্টা ঝাড়ফুক করান। এতে মূল্যবান সময় নষ্ট হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাথার ওপরভাগে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। দেরিতে হাসপাতালে আনা হয় বলে আমরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। যথাসময়ে চিকিৎসা পেলে হয়ত বাঁচানো সম্ভব হতো।”

নিহত ছাত্রীর কাকা সাতানু সিংহ জানান, “ভোরে কামড়ানোর পর আমরা নিশ্চিত হতে পারছিলাম না কীসে কামড়েছে। পরে বিভিন্নভাবে বিষ নামানোর চেষ্টা করি, কিন্তু কোনটাই কাজে আসেনি। সকাল ৯টার দিকে হাসপাতালে আনি, তবে ৫ম তলায় তোলার সময়ই সে মারা যায়।”

১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টার দিকে সঙ্গিতা রায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এহেন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি