ঢাকাThursday , 11 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা – সিইসি

ডেস্ক রিপোর্ট
December 11, 2025 7:21 pm
Link Copied!

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে—এ তথ্য জানিয়ে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে। জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর তার তিন সপ্তাহ পর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ফলে মনোনয়ন জমার জন্য ১৮ দিন এবং নির্বাচনী প্রচারের জন্য ২০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।


সিইসি আরও বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটের উৎসব হবে। এদিন ৩০০টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি