ঢাকাWednesday , 26 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

৬৪ জেলার এসপিদের বদলি – নতুন এসপি কে?

ডেস্ক রিপোর্ট
November 26, 2025 11:13 pm
Link Copied!

দেশের ৬৪ জেলার জন্য নতুন পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করানোর উদ্দেশ্যে ২৪ই নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে লটারি করে এসপিদের নাম নির্বাচন করা হয়। পরে বুধবার তাদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।

#New_Classic_Event_Management

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা।

বিশ্বস্ত পুলিশ সূত্র জানায়, আগে যারা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—তাদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। সেই তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি