ঢাকাSunday , 16 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেধাবীদের জন্য নতুন ভিসা চালু করল মধ্যপ্রাচ্যের দেশ ওমান

ডেস্ক রিপোর্ট
November 16, 2025 9:01 am
Link Copied!

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান আন্তর্জাতিক শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে বিশেষ ‘কালচারাল ভিসা’ প্রবর্তন করেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প ও সংস্কৃতি খাতে বিদেশি দক্ষ জনশক্তি আনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

ওমানের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভিসার মাধ্যমে আন্তর্জাতিক মানের শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক কর্মীরা অস্থায়ীভাবে ওমানে কাজ করতে পারবেন। ভিসাধারীরা শিল্প ও সাহিত্য সংক্রান্ত সম্মেলন, উৎসব, বিনিময় প্রোগ্রাম, যৌথ গবেষণা এবং শৈল্পিক নির্দেশনার মতো কার্যক্রমে অংশ নিতে পারবেন।

ভিসার তিনটি মেয়াদ


কালচারাল ভিসাটি তিন ধরনের মেয়াদে দেওয়া হবে—

  • স্বল্পমেয়াদি: ১ বছর
  • মধ্যমেয়াদি: ৫ বছর
  • দীর্ঘমেয়াদি: ১০ বছর

মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ভিসাধারীদের প্রতি বছর ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ১৫,৮৮৩ টাকা) ফি প্রদান করতে হবে।

পরিবারকে সঙ্গে নেওয়ার সুবিধা

কালচারাল ভিসাধারীরা ওমানে ভ্রমণের সময় তাদের বিবাহিত জীবনসঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি আত্মীয়—পিতা-মাতা ও ভাইবোনদের সঙ্গে নিয়ে আসতে পারবেন। এটি ভিসাটিকে বিশ্বের শিল্পী ও গবেষকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভিসা সক্রিয়করণ ও সতর্কতা

ওমান সরকার জানিয়েছে, ভিসা ইস্যুর তারিখ থেকে তিন মাসের মধ্যে ভিসা সক্রিয় করতে হবে। এছাড়া রয়্যাল ওমান পুলিশ সতর্ক করেছে যে, ভিসার অপব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি