ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 12:31 pm
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ নভেম্বরের লকডাউনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের হোম টাউন নামের একটি আবাসন প্রকল্প থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন: আমির হোসেন মোল্লা (৪৫), ভোলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি, আব্দুল গাফফার মোল্লা (৩৮), সাংগঠনিক সম্পাদক, রিফাত আহমেদ (২৩), তারাব পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সিরাজ মিয়া (৫৬), শ্রমিক লীগ নেতা।


রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠকে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল।

ওসি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তাদের পরিকল্পনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি