ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের বদলি

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 10:40 am
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের মোট ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ১২ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় স্থানান্তর করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রস্তুতির অংশ হিসেবে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের বদলি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন একাধিক পর্যায়ে শতাধিক কর্মকর্তাকে স্থানান্তর করেছিল। বর্তমান পরিবর্তনটিও আসন্ন জাতীয় নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতির অংশ বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি