ঢাকাTuesday , 11 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মাদ্রাসার ছাত্রী নিহত – আহত দুই

Link Copied!

‎সিরাজগঞ্জে জেলার বেলকুচি পৌর এলাকার ১ নং ওয়ার্ড চালা কাঠের পুল সংলগ্ন বেলকুচি দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির পড়ুয়া আমিনা খাতুন নামের ১১ বছর বয়সী এক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হয়েছে ( (১০ নভেম্বর ২০২৫ ইং রোজ সোমবার) সকাল ১০:৩০ সময় চালা

#New_Classic_Event_Management

‎দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার দো-তলা মসজিদের ছাদে বিদ্যুতিক লাইনের ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ তারের সঙ্গে পৃষ্ট হয়ে দেলুয়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের শিশু কণ্যা আমিনা খাতুন (১১)এর মৃত্যু হয়। আমিনার সঙ্গে থাকা বান্ধবী মুন্নী খাতুন (১২)আহত হয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

‎ অত্র মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থীর রাবিয়া ও সুমাইয়া সহ একাধিক শিক্ষার্থী জানায় এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে,কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে কোন প্রকার ব্যবস্থা নেয় নি, দো-তলায় নিরাপত্তা গেট দেওয়া থাকলে তাহলে হয়তো আজ আমাদের সহপাঠীকে এভাবে হারাতে হতো না।

‎ স্থানীয় বাসিন্দারা জানান মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারনে বারবার একইভাবে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মসজিদের ছাদে বিদ্যুতিক ১১ হাজার ভোল্টের তারের লাইন একদম নিকটবর্তী। কিন্তু এতে তারা কি ভাবে সিঁড়ি খোলা রাখেন। মসজিদের ফজর নামাজ শেষ করে মসজিদের গেটে তালা দেওয়া থাকলে এমন দূর্ঘটনার শিকার হতো না দুই শিক্ষার্থীর। মাদ্রাসা ও মসজিদ কমিটির সদস্যদের আহ্বান করি ছাদের উপরে আর কোনো শিক্ষার্থীর জীবন যেন আর না হারায় সেই ব্যবস্থা নেওয়ার জোর দাবী করছি।


‎দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মসজিদের ইমাম জিল্লুর রহমান বলেন দশটার দিকে মাদ্রাসায় ক্লাস শুরু হয়,বাচ্চারা তার অনেক পূর্বেই মাদ্রাসায় প্রবেশ করে, অত্র মসজিদের ইমাম সাহেব জানান আগে মসজিদের সিঁড়িতে গেট ছিল, সেটি ভেঙ্গে যাওয়ার পর সেই গেট আর মেরামত করা হয় নাই।

‎মাদ্রাসা মসজিদের সভাপতি হাজী সবুর জানান মসজিদের ছাদে বৈদ্যুতিক তারের সঙ্গে ‎একজন শিক্ষার্থীর মৃত্যু হয়,আর একজন আহত হয়েছে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে আমি সঠিক জানিনা, এই বিষয় বলতে পারবে অত্র মাদ্রাসার অধ্যক্ষ, তিনি মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

‎দেলুয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ‎নুরুল ইসলাম মোল্লা বলেন আমিনা খাতুন সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী মসজিদের ছাদে ‎বিদ্যুৎপৃষ্ঠ হয়।

তাৎক্ষণিক শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি দেখে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী আমিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি